2019 সালের ঈদুল আজহায় ঢাকা টু বরিশাল নৌ রুট এ চালু হয় বিলাশ বহুল চারতলা লঞ্চ এমভি কুয়াকাটা ২। চালু হওয়ার পর থেকে নৌ যাত্রীদের মাঝে ব্যাপক সারা ফেলেছে এমভি কুয়াকাটা ২ লঞ্চটি। অত্যাধুনিক এবং বিলাসবহুল যাত্রী সেবা দেয়ার লক্ষে সার্ভিস এ আসা এই লঞ্চটিতে রয়েছে আধুনিক মানের ইঞ্জিন, অগ্নিনির্বাপক যন্ত্র, বিলাসবহুল ভিআইপি কেবিন, সোফা জোন, এবং সিঙ্গেল ডাবল ফ্যামিলি সেমি ভিআইপি কেবিন এবং তিনটি রেস্টুরেন্ট ও কফি সফ।
বিডিটেক ডায়েরির আজকের প্রতিবেদনে আমরা কুয়াকাটা ২ লঞ্চের সকল তথ্য, কেবিন বুকিং, লঞ্চ ছাড়ার সময় সম্পের্ক আলোচনা করবো।
লঞ্চের নাম
এমভি কুয়াকাটা-২
MV KUAKATA-2
মালিকানাধীন প্রতিষ্ঠান
মেসার্স ডলার ট্রেডিং কর্পোরেশন
Dolar Trading Corporation
চলাচলের রুট
ঢাকা – বরিশাল
বরিশাল – ঢাকা
Dhaka – Barishal
যাত্রী ধারণ ক্ষমতা
দীর্ঘ ৯০+ মিটার এই লঞ্চটিতে রয়েছে প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য এসি ও নন এসি মিলিয়ে ২৬০+ সিটের কেবিন বিন্যাস (সিঙ্গেল ও ডাবল) ব্যবস্থা ।